বৃন্দে তুই সে প্রাণের ধন
আমায় নি করাবে বন্ধু কৃষ্ণ দরশন।
এপারে বন্ধুয়ার বাড়ি মধ্যে ক্ষীরোদ নদী
উড়িয়া যাইবার সাধ করে পাখা না দেয় বিধি।
আর আঙুল কাটিয়া কলম দোয়াত করলাম আঁখি
আমার হৃৎপদ্ম কাগজের মধ্যে বন্ধুর সংবাদ লিখি।।
কার কুঞ্জেতে শুনা যায় তার মুরলী বাজনা।।
আর ভাইবে রাধারমণ বলে শুন বদনী রাই
আসবে গো তোর প্রাণবন্ধু নাগর কানাই।।
Discussion
Public comments for Brinde Tui Se Praner Dhon are available on the discussion page.
View discussion