ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই।
জন্মের মতো প্ৰাণনাথরে আবার দেখিয়া লই।।
থাক থাক ওরে বন্ধু বৃন্দাবন জুড়িয়া।
কাকুতি মিনতি করইন চরণে ধরিয়া।।
দয়া নি রাখবায় বন্ধু অধম জানিয়া
ভাবিয়া রাধারমণ বলে শুন গো ধনী রাই
পাইবায় তোমার ঠাকুর কৃষ্ণে কোনো চিন্তা নাই।।
Discussion
Public comments for Chariya Jaibar Na Loy Mone are available on the discussion page.
View discussion