শ্যামের পীরিতে সুখ হইল না হৃদয় জ্বলি অঙ্গার হইল
তবু তার মন পাইলাম না।
দিয়া আশা দিল দাগা প্ৰতিজ্ঞা তার ঠিক রইলো না
আশা দিয়া নিরাশ কইলো বাড়াইল যন্ত্রণা।
কত আর সহিব দুখ দুক্ষে ফাটে মোর বুক
আগে যদি জানিতাম জীবন যৌবন দিতাম না।
দুক্ষে দুক্ষে জনম গেলো শ্যাম বন্ধু না আসিলো
জীবন থাকিতে বুঝি তারে পাবো না।
কিবা দোষে হইলাম দোষী কি ভাবেতে তারে তুষি
গুরু আমার কল্পতরু শিক্ষা দেও না
ভাইবে রাধারমণ বলে দুক্ষের জ্বালায় পরান জ্বলে
সইতে নারি দুক্ষী আমি দুক্ষের যন্ত্রণা।
Discussion
Public comments for Shyamer Pirite Shukh Hoilo Na are available on the discussion page.
View discussion