Back to Library
Melancholic

চরণ ফেলিও ধীরে ধীরে Charon Phelio Dhire Dhire

Juthika Roy

Charon Phelio Dhire Dhire lyrics by Juthika Roy (1941). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album

Single

Release

1941

গীতিকার
প্রণব রায়
কণ্ঠশিল্পী
যূথিকা রায়
ধরণ
আধুনিক
Lyrics

চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে
দেখো মোর ঘুম ভেঙে যায় নাকো যেন, যেন ক্ষণিকের তরে,
আমারও সমাধি পরে চরণ ফেলিও——

ফুল যদি কভু নাহি থাকে হায়, শুধু আঁখিবারি প্রিয় ফেলিও হেথায়
উতলা হাওয়ার পাশে যেমন, বন শেফালিকা ঝরে, ঝরে
আমারও সমাধি পরে চরণ ফেলিও——

আকাশে তখন ছায়া নামে যদি, সন্ধ্যা ঘনায় বনে
মনে কর দোঁহে দেখা হয়েছিল, সে কোন গোধূলি লগনে
আমার আঁধার সমাধিতে প্রিয়, তোমার প্রেমের দীপ জ্বেলে দিও
ঝরা মালিকার পরিমল যেন থাকে, তব হিয়া পরে
আমারও সমাধি পরে চরণ ফেলিও——

Read in Banglish
Charon phelio dhire dhire priyo amaro shomadhi pore Dekho mor ghum bhenge jay nako jeno, jeno khoniker tore, Amaro shomadhi pore charon phelio—— Phul jodi kobhu nahi thake hay, shudhu ankhibari priyo phelio hethay Utola hawar pashe jemon, bono shephalika jhore, jhore Amaro shomadhi pore charon phelio—— Akashe tokhon chaya name jodi, shondhya ghonay bone Mone kor donhe dekha hoyechilo, she kon godhuli logone Amar adhar shomadhite priyo, tomar premer dip jwele dio Jhora malikar porimol jeno thake, tobo hiya pore Amaro shomadhi pore charon phelio——

Related songs

More songs you may enjoy.

Melancholic

Emoni Borosha Chilo Sedin

এমনি বরষা ছিল সেদিন

Juthika Roy

"এমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীন, মনে কি পড়ে প্রিয় ?"

Melancholic

Sanjher Taroka Ami Poth Haraye Eshechi Bhule

সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে

Juthika Roy

"সাঁঝের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে মাটির প্রদীপ হয়ে তুলসী মূলে এসেছি ভুলে"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Melancholic

Jokhon

যখন

Warfaze

"যখন মেঘের চাদর টেনে আবছা জেগে জোছনা টিপ টিপ বৃষ্টি জেনো আমি পাশে তোমার"

Melancholic

Ghum Elo Na

ঘুম এলো না

Ayub Bachchu

"ঘুম এলো না কাল সারারাত তোমাকে ভেবে ভেবে তোমারই স্মৃতি ভেবে"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Discussion

Public comments for Charon Phelio Dhire Dhire are available on the discussion page.

View discussion