Back to Library
Melancholic

এ কোথায় আসিলে হায় E Kothay Ashile Hay

Juthika Roy

E Kothay Ashile Hay lyrics by Juthika Roy (1938). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Album
Nazrul Geeti
Release

1938

কণ্ঠশিল্পী
যুথিকা রায়
Lyrics

এ কোথায় আসিলে হায়, তৃষিত ভিখারি।
হায়, পথ-ভোলা পথিক, হায়, মৃগ মরুচারী॥

মোর ব্যথায় চরণ ফেলে
চির-দেবতা কি এলে,
হায়, শুকায়েছে যবে মোর নয়নে নয়ন-বারি॥

তোমার আসার পথে প্রিয়
ছিলাম যবে পরান পাতি,
সেদিন যদি আসিতে নাথ
হইতে ব্যথার ব্যথী।
ধোয়ায়ে নয়ন-জলে
পা মুছাতাম আকুল কেশে,
আজ কেন দিন-শেষে
এলে নাথ মলিন বেশে!
হায়, বুকে লয়ে ব্যথা আসিলে ব্যথাহারী॥

স্মৃতির যে শুকানো মালা যতনে রেখেছি তুলি
ছুঁয়ে সে হার ঝরায়ো না ম্লান তার কুসুমগুলি।
হায়, জ্বলুক বুকে চিতা, তায় ঢেলো না আর বারি॥

Read in Banglish
E kothay ashile hay, trishito bhikhari. Hay, poth-bhola pothik, hay, mrugo moruchari. Mor byathay choron phele Chiro-debota ki ele, Hay, shukayechhe jobe mor noyone noyon-bari. Tomar ashar pothe priyo Chhilam jobe poran pati, Sedin jodi ashite nath Hoite byathar byathi. Dhoyaye noyon-jole Pa muchhatam akul keshe, Aj keno din-sheshe Ele nath molin beshe! Hay, buke loye byatha ashile byathahari. Smritir je shukano mala jotone rekhechhi tuli Chhuye se har jhorayo na mlan tar kusumguli. Hay, jwoluk buke chita, tay dhelo na ar bari.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Romantic

Ogo Shundoro Tumi Ashibe Boliya

ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া

Juthika Roy

"ওগো সুন্দর তুমি আসিবে বলিয়া বনপথে পড়ে ঝরি রাঙা অশোকের মঞ্জরী হাসে বনদেবী বেণিতে জড়ায়ে মালতীর বল্লরি, নব কিশলয় পরি।"

Melancholic

Charon Phelio Dhire Dhire

চরণ ফেলিও ধীরে ধীরে

Juthika Roy

"চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয় আমারও সমাধি পরে দেখো মোর ঘুম ভেঙে যায় নাকো যেন, যেন ক্ষণিকের তরে, আমারও সমাধি পরে চরণ ফেলিও——"

Melancholic

Emoni Borosha Chilo Sedin

এমনি বরষা ছিল সেদিন

Juthika Roy

"এমনি বরষা ছিল সেদিন, শিয়রে প্রদীপ ছিল মলিন তব হাতে ছিল অলস বীন, মনে কি পড়ে প্রিয় ?"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Nostalgic

Bhulite Parine Tai Ashiyachi Poth Bhuli

ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি

Kazi Nazrul Islam

"ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি। ভোলা মোর সে অপরাধ, আজ যে লগ্ন গোধূলি॥ এমনই রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়"

Discussion

Public comments for E Kothay Ashile Hay are available on the discussion page.

View discussion