চারটি চন্দ্র ভাবের ভুবনে।
ও তার দুটি চন্দ্র প্রকাশ্য হয়
তাই জানে অনেক জনে।।
যে জানে সে চন্দ্র-ভেদ কথা
বলব কি তার ভক্তির ক্ষমতা
সে চাঁদ ধরে পায় চাঁদ অম্বেষণ
যে চাঁদ না কেউ পায় গুণে।।
এক চন্দ্রে চার চন্দ্র মিশে রয়
ক্ষণেক ক্ষণেক বিভিন্ন রূপ হয়
ও সে মণিকোঠার খবর জান গে
সকল খবর সেই জানে।।
ধরতে চায় মূল চন্দ্র কোন জন
গরল চন্দ্রের কর অম্বেষণ
দরবেশ সিরাজ সাঁই কয়, দেখ রে লালন
বিষামৃতে মিলনে।
Discussion
Public comments for Charti Chondro Bhaber Bhubone are available on the discussion page.
View discussion