এই, জল কতো?
কোন বাক্সে কি বিস্কুট?
মারকুটে চেহারার বিষ্ণু বলে, দে ছুট!
ফ্লাস্কে জল কতো?
কোন বাক্সে কি বিস্কুট??
মারকুটে চেহারার বিষ্ণু বলে, দে ছুট!!
স্কুলের গরাদ, পেরুলে মার্বেল মাঠ
আজ ঠেকাচ্ছে কে বলো;
আমরা চারে চারে আট!
স্কুলের গরাদ, পেরুলে মার্বেল মাঠ
আজ ঠেকাচ্ছে কে বলো;
আমরা চারে চারে আট!!
মুরুব্বির ফেলে দেয়া বিড়ির টুকরো,
বারুদ রাঙ্তায় আমাদের নতুন আকাশ!
মুরুব্বির ফেলে দেয়া বিড়ির টুকরো;
বারুদ রাঙ্তায় আমাদের নতুন আকাশ!!
বইয়ের র্যাকের ফাঁকে
ধার দেওয়া লাল সুতো,
খুব দূরে উড়ে যেতো..
আমাদের খুশি কতো কতো!
অচেনা মেঘের ছাদে
কে যেন জল আজও লিখে পাঠায়;
যদিও বদলায়নি আকাশ…
ধূলো ঘনঘন রঙ বদলায়!!
পুরোনো গানটা দূর সুরে আজও বেজে যায়;
ছোট্ট গ্রামোফোন, বনেদি আসবাব
নিশ্চুপ জলসায়।।
প্যাস্টেলে আঁকা ঘরবাড়ি,
কাঠ-কয়লায় বর্ণমালা!
ধানক্ষেতে বই ছুঁড়ে ফেলি;
শেষ হয়ে যায় অঙ্ক কষা!!
হাওয়া……..য়..
হাওয়া……..য়..
পলকের এক ছেলেবেলা..
পলকের এক ছেলেবেলা…
পলকের এক ছেলেবেলা..!!
Discussion
Public comments for Chelebela are available on the discussion page.
View discussion