ক্রুসেড (মানুষের কজন ভগবান) Crusade (Manusher Kojon Bhagaban)

Meghdol

মানুষের ক’জন ভগবান?
ক’জনে ভাগ্য লিখেন,
ক’জন জীবন সামলান?
আকাশে উড়ছে বোমারু ভগবান,
মানুষ ঝলসে যিনি গণতন্ত্র এনে দেন।

মাটিতে পুতে আছে ক্লাস্টার ফুল,
ছুয়ে দিলে জ্বলে ওঠে, সে তো শিশুদের ভুল।
দু’হাত হারিয়ে ডানা কাটা পরী আজ যে শিশু,
শুনতে কী পাও তার চিৎকার পশ্চিমা যীশু?

পৃথিবী জুড়ে চলছে যখন প্রতিবাদ আর প্রতিরোধ মিছিল,
পিশাচের হাতে, হাত মেলালেন ব্লেয়ার, জ্যাক শিরাক, ভ্লাদিমির পুতিন।
ওরা রক্তের হিস্যা বুঝে নিতে চায় বুঝি গ্যালন গ্যালন!

বাংলিশ/Banglish

Manusher kojon bhagaban? Kojone bhagyo likhen, Kojon jibon samlan? Akashe urche bomaru bhagaban, Manush jholse jini gontontro ene den. Matite pute ache cluster phool, Chuye dile jwole othe, she to shishuder bhul. Du-hat hariye dana kata pori aj je shishu, Shunte ki pao tar chitkar poshchima Jishu? Prithibi jure cholche jokhoni protibad ar protirodh michhil, Pishacher hate, hat melalen Blair, Jacques Chirac, Vladimir Putin. Ora rokter hisshya bujhe nite chay bujhi gallon gallon!

Discussion

Public comments for Crusade (Manusher Kojon Bhagaban) are available on the discussion page.

View discussion