Back to Library
Melancholic

চিঠি পাঠাও Chithi Pathao

Arnob

Read Chithi Pathao in Bengali and Banglish transliteration, from Rod Boleche Hobe.

Updated

Release

2010

গীতিকার
বিক্রম সিং
কণ্ঠশিল্পী
অর্ণব
ধরণ
আধুনিক
Lyrics

মেঘের নীচে চাঁদোয়া নীল মফঃস্বল
মেঘের নীচে হেসেল ঠেলে বিষণ্ণতা
তুমি কি আর মেঘের কাছে চিঠি পাঠাও
আগের মতো ভিজিয়ে নাও চোখের পাতা(২)

শালের বন ছুঁলো যেমন কত আকাশ
সাঁকোর পাশে ভিজছে জলে বসতবাটি
প্রতিটি বুক দূরত্বকে ছুঁয়ে নেবে
প্রতিটি চোখ ছুঁয়ে নেবে শীতল পাটি

শীতলপাটি চিনেছে রাত চিরকাঙাল
চির কাঙাল স্নেহের মতো একটু দিন(২)
ভেঙেছে কতো নষ্ট ঢেউ উন্মাদের

কতো না মেঘ মেঘের কাছে বেড়েছে ঋণ
এসব ঋণ ভুলে যাওয়ার পথ কোথায়
এসব ঋণ মুছে দেবার অন্ধকার
ঘুমন্ত কে প্রতিদানের চিহ্ন দাও
আরো আঘাত সকল নিয়ে বেঁচে থাকার

মেঘের নীচে চাঁদোয়া নীল মফঃস্বল
মেঘের নীচে হেসেল ঠেলে বিষণ্ণতা
তুমি আবার মেঘের কাছে চিঠি পাঠাও
ভিজে পাগল ভিজুক আবার চোখের পাতা(২)

Read in Banglish
Megher niche chadowa neel mofosshol Megher niche hesel thele bishonnota Tumi ki aar megher kache chithi pathao Ager moto vijiye nao chokher pata(2) Shaler bon chulo jemon koto akash Sakor pashe vijche jole boshotbati Protiti buk durottoke chuye nebe Protiti chokh chuye nebe shitol pati Shitolpati chineche raat chirokangal Chiro kangal sneher moto ektu din(2) Vengeche koto noshto dheu unnader Koto na megh megher kache bereche rin Esob rin bhule jaoar poth kothay Esob rin muche debar ondhokar Ghumonto ke protidaner chinho dao Aro aghat sokol niye benche thakar Megher niche chadowa neel mofosshol Megher niche hesel thele bishonnota Tumi abar megher kache chithi pathao Vije pagol vijuk abar chokher pata(2)

Related songs

More songs you may enjoy.

Contemplative

Matha Nichu

মাথা নিচু

Arnob

"সবাই বলে এখুনি সময় আমি বলি না কিছু যুদ্ধে চলে যে যায় দাপটে করে আছি মাথা নিচু"

Melancholic

Ami Jodi

আমি যদি

Arnob

"আমি যদি ডুইবা মরি ভবসাগরে আসবি কি তুই আমার সাথে"

Melancholic

Valobasha Tarpor

ভালবাসা তারপর

Arnob

"কষ্টগুলো শিকড় ছড়িয়ে ঐ ভয়ানক একা চাঁদটার সাথে স্বপ্নের আলোতে যাবো বলে যখন চোখ ভিজে যায় রাতে।"

Nostalgic

Chilte Rode Pakhna Dobay

চিলতে রোদে পাখনা ডোবায়

Shayan Chowdhury Arnob

"চিলতে রোদে পাখনা ডোবায় মুচকী হাসে শহরতলী রোজ সকালে পড়ছে মনে এই কথাটা কেমনে বলি?"

Reflective

Ke Ami

কে আমি

Arnob

"ঘর পালানো বাতাস এসে এলোমেলো জড়িয়ে দেহ ঘুম ভাঙ্গালো না দেখা সেই পথের শেষে ছড়িয়ে রাখে ঘাসের দেহে দিনের আলো"

Serene

Megh Phete Gechhe

মেঘ ফেটে গেছে

Arnob

"মেঘ ফেটে গেছে মেঘের মৃদু ফাটল দিয়ে এক ফালি রোদ্দুর ছড়িয়ে পড়েছে জারুলের মাথায়"

Discussion

Public comments for Chithi Pathao are available on the discussion page.

View discussion