চোখ খুলতেই ভোরের হাওয়ায় Chokh Khultei Bhorer Haway

চোখ খুলতেই ভোরের হাওয়ায়
ভরে গেল সারা মন
বাতাসে নিবিড় ফুলের আতর
জানলায় সারশিতে রোদের কাঁপন ।।

রাতভর ঝরে পড়া নিরব শিশির
সাজিয়ে রেখেছে দেখি প্রভাতের তীর
তাকে আরো সুন্দর করেছে আলো
হৃদয়ের অনুরাগ আমাকে যেমন ।।

দুই চোখ ভরে মেখে রঙের আবীর
পাখিও চলেছে ছেড়ে নিশিতের নীড়
বুকে যেন নীল আকাশ ঢেকেছে কাছে
সকালের সোনা রোদ আমাকে যেমন ।।

বাংলিশ/Banglish

Chokh khultei bhorer haway bhore gelo sara mon batase nibir phuler ator janlay sarshite roder kanpon Ratbhor jhore pora nirob sishir sajiye rekheche dekhi probhater tir take aro sundor koreche alo hridoyer onurag amake jemon dui chokh bhore mekhe ronger abir pakhio choleche chere nishiter nir buke jeno nil akash dhekeche kache sokaler sona rod amake jemon

Discussion

Public comments for Chokh Khultei Bhorer Haway are available on the discussion page.

View discussion