Back to Library
Socially Conscious

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি Chokhe Sunglasses Thonte Hashi

LRB

Chokhe Sunglasses Thonte Hashi lyrics by LRB (1993). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Album
Madhabi
Release

1993

গীতিকার
আইয়ুব বাচ্চু
কণ্ঠশিল্পী
আইয়ুব বাচ্চু
ধরণ
আধুনিক
Lyrics

চোখে সানগ্লাস ঠোঁটে হাসি
বাঁকা হাসি
তার সব কিছুতেই বড় বেশী
বাড়াবাড়ি
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

রাতের আঁধারে তাকে শুধু দেখা যায়
লাল নীল নানান রঙের গাড়িতে
দিনের আলোতে তাকে মিশে যেতে দেকা যায়
সবার সাথে সবার সাথে
কখন কোথায় সে যে কার
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

তাকে সমাজ সভ্যতা এড়িয়ে চলে
আইনের শেকল তার পেছনে চলে
ধরা পরে ছাড়া পায় ফিরে আসে আবার
মানুষের কাছে , মানুষের কাছে
নষ্ট নারী কেন তারে বলে
সে নিজেও তা জানে না
সে শুধু জানে দেহের বিনিময়ে
খাদ্য চাই খাদ্য চাই
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

নষ্ট সে হয়েছে কাদের ইশারায়
দুঃখ অভাব আর ক্ষুধারই জ্বালায়
নষ্ট পুরুষ সব কাছে চলে আসে
তাদের দুচোখে লোভী দৃষ্টি ভাসে
মাধবী জানে না কেমন করে
বদলে গেছে সে নষ্ট নারীতে
সংসার শান্তি এসব কিছু আর
নিলো না মাধবীকে আপন করে
যে চায় সে পায় মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

সময়ের আগে তাকে চলে যেতে হয়
প্রানহীন দেহখানি পৃথিবীতে রয়
নষ্ট পুরুষ সব তাকে ভুলে যায়
নতুন নষ্টা নারী পাবারই আশায়
মাধবীর মরনে কারো ব্যথা নেই
মরনের কষ্ট মাধবী জানে
মাধবীর দেহখানি জঞ্জাল হয়ে
চলে যায় কোন এক অজানায়
আজ বলি একসাথে মাধবী
নয় ফুল নয় লতা মাধবী
সে নষ্ট নারী

দুঃখ কষ্ট যার ছিলো সারি সারি
মাধবী

Read in Banglish
Chokhe sunglasses thonte hashi Banka hashi Tar sob kichutei boro beshi Barabari Je chay shey pay Madhabi Noy phool noy lota Madhabi Shey noshto nari Rater andhare take shudhu dekha jay Lal nil nânân ronger garite Diner alote take mishe jete dekha jay Sobar sathe sobar sathe Kakhon kothay shey je kar Shey nijeo ta jane na Shey shudhu jane deher binimoye Khaddo chai khaddo chai Je chay shey pay Madhabi Noy phool noy lota Madhabi Shey noshto nari Take shomaj shobhyota eriye chole Ainer shekol tar pechone chole Dhora pore chara pay phire ashe abar Manusher kache, manusher kache Noshto nari keno tare bole Shey nijeo ta jane na Shey shudhu jane deher binimoye Khaddo chai khaddo chai Je chay shey pay Madhabi Noy phool noy lota Madhabi Shey noshto nari Noshto shey hoyeche kader isharay Dukkho obhab ar khudhari jwalay Noshto purush shob kache chole ashe Tader duchokhe lobhi drishti bhashe Madhabi jane na kemon kore Bodle geche shey noshto narite Songshar shanti eshob kichu ar Nilo na Madhibike apon kore Je chay shey pay Madhabi Noy phool noy lota Madhabi Shey noshto nari Shomoyer age take chole jete hoy Pranhin dehokhani prithibite roy Noshto purush shob take bhule jay Notun noshta nari pabar-i ashay Madhabir morone karo byatha nei Moroner koshto Madhabi jane Madhabir dehokhani janjal hoye Chole jay kono ek ojanay Aj boli ekshathe Madhabi Noy phool noy lota Madhabi Shey noshto nari Dukkho koshto jar chilo sari sari Madhabi

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hawker

হকার

LRB

"পেপার পেপার পেপার পেপার একটি হকার কেউ নেই তার সকাল হলেই ছুটোছুটি"

Melancholic

Ghumonto Shohore

ঘুমন্ত শহরে

LRB

"ঘুমন্ত শহরে রূপালী রাতে স্বপ্নের নীল চাদর বিছিয়ে কষ্টের শীতল আবরণ জড়িয়ে আমি আছি আছি তোমার স্মৃতিতে"

Melancholic

Meye Tumi Ki Dukhkho Cheno

মেয়ে তুমি কি দুঃখ চেনো

LRB

"মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না তবে চিনবে কেমন করে এই আমাকে।।"

Melancholic

Pherari Ei Monta Amar

ফেরারী এই মনটা আমার

LRB

"ফেরারী এই মনটা আমার মানে না কোনো বাঁধা তোমাকে পাবারই আশায় ফিরে আসে বারেবার"

Melancholic

Tumi Jeno Kemon Hoye Gecho

তুমি যেন কেমন হয়ে গেছ

LRB

"তুমি যেন কেমন হয়ে গেছ কিছুটা অপরিচিত এলোমেলো কি যেন ভাবো হয়ে অগোছালো"

Melancholic

Amar Rupkatha Nei

আমার রূপকথা নেই

LRB

"আমার রূপকথা নেই আমার শুকসারি নেই ঝাড়বাতি জ্বালানো সাজানো সাজঘর নেই"

Discussion

Public comments for Chokhe Sunglasses Thonte Hashi are available on the discussion page.

View discussion