চল দেখি মন কোন দেশে যাবি।
অবিশ্বাস হলে কোথায় কিপাবি।।
এদেশে ভূত পেত বলে
সারে পেড়োও কয়তা দিল
পেড়োর ভূত কোন দেশে গেল
মুক্তি পায় সে ভাবি।।
মন বোঝ না তীর্থ করা
মিছামিছি হেঁটে মরা
পেড়োর কাজ পিড়েই সারা
নিষ্ঠা হয় মন যদ্যপি।।
বার ভাটি বাংলা জুড়ে
একই মাটি আছে পড়ে
সিরাজ সাঁই কয়, লালন ভেড়ে
ঠিক দাও আপন নসিবী।।
Discussion
Public comments for Chol Dekhi Mon Kon Deshe Jabi are available on the discussion page.
View discussion