Back to Library
Romantic

চলনা সুজন Cholna Sujon

Sajib Rana

Cholna Sujon lyrics by Sajib Rana (2016). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Album
Bokhate
Release

2016

গীতিকার
স্বরাজ দেব
কণ্ঠশিল্পী
সজীব রানা, সালমা
ধরণ
আধুনিক
Lyrics

মন আকাশে বৃষ্টি আসে, রৌদ্র মেঘের জুটি
আজ নতুন আলোয় আঁধার কালোর খুনসুটি।
ঝড়ের বেশে এলোকেশে কাজল সে চোখ দুটি
দিলো কঠিন কথার বিষণ্ণতার ছুটি।

তারই সাথে খেলনা পাতে অযথা হাসাহাসি
হাজার বারণ আর অকারণ, তবু সে দ্বারেই আসি।

চলনা সুজন, মিলে দু’জন নীল ঐ আকাশে ভাসি
দেখুক লোকে এ দু’চোখে তোর ঐ দুচোখের হাসি।
চলনা সুজন, হারাই দু’জন বিনা দোষেই হোক ফাঁসি
দেখুক লোকে অবাক চোখে কতটা ভালোবাসি।

চোরাবালির পিছুটানে বুঝি না এই ভাষার মানে
অশান্ত মন কি উচাটন খোদা জানে।
ঘরের কাজে সকাল সাঁঝে জ্যামিতির ভাঁজে ভাঁজে
কিসের ছায়া এ কোন মায়া বুঝি না যে।

ধীরে ধীরে চেনা ভিড়ে অচেনা বাড়াবাড়ি
অবুঝ এ মন কি জ্বালাতন এ কেমন আহাজারি।

চলনা সুজন, মিলে দু’জন আরেকটুকু ভুল করি
দেখুক লোকে এ দু’চোখে ছায়া যে শুধু তোরই।
চলনা সুজন, মিলে দু’জন অচেনা শহর গড়ি
সেই শহরে আপন করে বৃষ্টি ফোঁটা হয়ে ঝরি।

বাদাম খোসায় ভালোবাসায় নিয়ন আলোয় কাছে আসায়
স্মৃতির পাতায় চোখের পাতায় কিসের ফাঁকি।
আপন কথার গোপন ব্যথায় বন্দী খাঁচার বিষণ্ণতায়
কিসের জ্বালা বিষের মালায় বুঝো না কি?

গোপন করে আপন তোরে বুকের পাঁজরে রাখি
ঘুমের বড়ি দিয়ে আড়ি হৃদয় বাড়িতে থাকি।

চলনা সুজন করি কূজন সুখপাখি হয়ে ডাকি
দেখুক লোকে কেমন তোকে প্রেমে জড়িয়ে রাখি।
চলনা সুজন পালাই দু’জন ওদেরকে দিয়ে ফাঁকি
কোন সমান্তরাল পথের বাঁকে বাসা বানিয়ে থাকি।

Read in Banglish
Mon akashe brishti ashe, roudro megher juti Aj notun aloy adhar kalor khunsuti. Jhorer beshe elokeshe kajol se chokh duti Dilo kothin kothar bishonnotar chuti. Tari sathe khelna pate oyotha hasahasi Hazar baron ar okaron, tobu se darei ashi. Cholna sujon, mile dujon nil oi akashe bhashi Dekhuk loke e duchokhe tor oi duchokher hashi. Cholna sujon, harai dujon bina doshei hok phashi Dekhuk loke obak chokhe kotota bhalobashi. Chorabalir pichutane bujhi na ei bhashar mane Oshanto mon ki uchaton khoda jane. Ghorer kaje sokal shajhe jyamitir bhaje bhaje Kisher chaya e kon maya bujhi na je. Dhire dhire chena bhire ochena barabari Obujh e mon ki jalaton e kemon ahajari. Cholna sujon, mile dujon arektuku bhul kori Dekhuk loke e duchokhe chaya je shudhu tori. Cholna sujon, mile dujon ochena shohor gori Shei shohore apon kore brishti phota hoye jhori. Badam khoshay bhalobashay niyon aloy kache ashay Sritir patay chokher patay kisher phaki. Apon kothar gopon byethay bondi khachar bishonnotay Kisher jala bisher malay bujho na ki? Gopon kore apon tore buker pajore rakhi Ghumer bori diye ari hridoy barite thaki. Cholna sujon kori kujon sukhpakhi hoye daki Dekhuk loke kemon toke preme joriye rakhi. Cholna sujon palai dujon oderke diye phaki Kon somantoral pother bake basha baniye thaki.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Romantic

Ekdin Brishtite Bikele

একদিন বৃষ্টিতে বিকেলে

Anjan Dutt

"একদিন বৃষ্টিতে বিকেলে থাকবেনা সাথে কোন ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায় ভিজে যাবে চটি-জামা-মাথা"

Romantic

Prothom Premer Moto

প্রথম প্রেমের মত

Miles

"প্রথম প্রেমের মত প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরের দেশে"

Romantic

Sajani Sajhero Tara Hoye

সজনী সাঝেরও তারা হয়ে

Nova

"সজনী সাঝেরও তারা হয়ে আমার আকাশে এলে পাশে চাঁদ তবুও তোমার আলো হৃদয় আমার কেড়ে নিলে"

Romantic

Aaj Aei Raat

আজ এই রাত

Ujjaini Mukherjee, Ishan Mitra

"কেনো যায় সরে , শোর যায় দূরে? এই মধু..রাতে এষো না কাছে,"

Joyful

Aay Bristi

আয়ে বৃষ্টি

Shreya Ghoshal, Abhay Jodhpurkar

"রিম ঝিম বৃষ্টি ভেজা খুশি শ্রাবণ এ এ বুকে লাগলো জোড় সুর লেগেছে মন এ রিম ঝিম বৃষ্টি ভেজা খুশি শ্রাবণ এ এ বুকে লাগলো জোড় সুর লেগেছে মন এ"

Romantic

Abar

আবার

Minar Rahman

"তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?"

Discussion

Public comments for Cholna Sujon are available on the discussion page.

View discussion