Back to Library
Intense

ডাকো আমার নাম Daako Amar Naam

Cryptic Fate

Read Daako Amar Naam in Bengali and Banglish transliteration, from Danob.

Updated

Album
Danob
Release

2006

গীতিকার
সাকিব চৌধুরী
কণ্ঠশিল্পী
সাকিব চৌধুরী
Lyrics

আর কতো চিত্র দেখবো আমি
অর্ধনগ্ন এই দুনিয়ায়
আর কতো মিথ্যা বেচবো আমি
এই শর্ত সাপেক্ষ ভালোবাসায়

কেন তুমি ছাড়বে না, কেন তুমি মানো না
ভাসমান সত্যে ভেসে ভেসে গড়ে তোলা
তোমারই মিথ্যা ইতিহাস
ঈর্ষান্বিত চোখে চেয়ে দেখো
বাকি সব সৎ প্রয়াস
হিংসারই খেলা খেলে
তুমি ঠেলে দাও সবকিছু ধ্বংসের পথে
তারপরও নির্লজ্জ পশুর মতো আসো কেন ক্ষমা চেতে
হয়ে যাবে কাজ তুমি ভেবো না
প্রতিদান আর কি পাবে জানো না
ভেবে দেখো কথা দেবে নাকি
আমারই সুখ তোমারই দুখের মাঝে
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে ডাকবে আমায়
পাষাণের মন রবে চিরন্তন
অনুভুতিহীন বিলীন আশংকা হয় এ পরিচয়ে
একদমই প্রবীণ এই অশালীন রাজ্যের মাঝে
তুমি আসবে কেন কি বা করতে চাও
এই সুখের জায়গা ছেড়ে কেন তুমি মিছেমিছি পুড়তে চাও
পুড়তে চাও
জপ তুমি অবিরাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে ডাকবে আমায়

আশ্রয়ের স্বপ্ন দেখো রক্ত হাতে
নিষ্প্রাপ্তি পেতে আসো অন্য পথে

হয়ে যাবে কাজ তুমি ভেবো না
প্রতিদান আর কি পাবে জানো না
ভেবে দেখো কথা দেবে নাকি
আমারই সুখ তোমারই দুখের মাঝে
ডাকো তুমি আমারই নাম
জপ তুমি অবিরাম
ভেবে দেখো কিভাবে ডাকবে আমায়

Read in Banglish
Ar koto chitro dekhbo ami Ordho-nogno ei duniyay Ar koto mittha bechbo ami Ei shorto sapekko bhalobashay Keno tumi charbe na, keno tumi mano na Bhashoman sotthe bheshe bheshe gore tola Tomari mittha itihas Irshannito chokhe cheye dekho Baki sob sot proyas Hingshari khela khele Tumi thele dao sobkichu dhongshher pothe Tarporo nirlonjjo poshur moto asho keno khoma chete Hoye jabe kaj tumi bhebo na Protidan ar ki pabe jano na Bhebe dekho kotha debe naki Amari sukh tomari dukher majhe Daako tumi amari naam Jopo tumi obiram Bhebe dekho kibhabe dakbe amay Pashaner mon robe chironton Onubhutihin bilin ashongka hoy e porichoye Ekdomi probin ei oshalin rajjher majhe Tumi ashbe keno ki ba korte chao Ei sukher jayga chere keno tumi michemichi purte chao Purte chao Jopo tumi obiram Jopo tumi obiram Bhebe dekho kibhabe dakbe amay Ashroyer shopno dekho rokto hate Nishprapti pete asho onno pothe Hoye jabe kaj tumi bhebo na Protidan ar ki pabe jano na Bhebe dekho kotha debe naki Amari sukh tomari dukher majhe Daako tumi amari naam Jopo tumi obiram Bhebe dekho kibhabe dakbe amay

Related songs

More songs you may enjoy.

Rebellious

Ronoklanti

রণক্লান্তি

Cryptic Fate

"আমার চোখে তাকিয়ে বলতে পারবে না কি হচ্ছে বলতে পারবে না কি ঘটছে আমার মাথার ভেতর ঢুকতে চেয় না, ঘুরতে চেয় না এই গোলকধাঁধায়"

Intense

Ahobaan

আহ্বান

Cryptic Fate

"আসমান জুড়ে মেঘেরই ঘনঘটা নিঃসন্দেহে প্রলয় আসছে ধেয়ে ঠিকানাবিহীন আমার অস্তিত্বেরই সংস্পর্শ আলোকিত করে তিমির"

Aggressive

Danob

দানব

Cryptic Fate

"আমার সাথে আসবে নাকি ভেবে দেখ রক্তের মধ্যে মিশে আছে রাজতন্ত্র দেশের সাথে লড়ছি আমি দেশের আর্তনাদ জন মতের সাথে আমার প্রতিবাদ"

Reflective

Jatra

যাত্রা

Cryptic Fate

"সেই পথে চলে যাও যেই পথে সবাই যায় যেখানে ভাগ্য নির্ধারণের চিন্তা নাই কেন পড়েই রবে এই ক্ষুদ্র ঠিকানায়"

Contemplative

Protibad

প্রতিবাদ

Cryptic Fate

"চোখের যত জল, মনের ব্যথা ভয় তুমি দাও আজ করে উজাড় আমি নেব আপন করে যেন এই সবই ছিল আমার"

Melancholic

Shesh Train

শেষ ট্রেন

Cryptic Fate

"বিছানায় শুয়ে দেখি আমি আলো আধারির খেলা চারিপাশে নিস্তব্ধ গোধুলিতে রাখাল ছেলের বাঁশি বেজে ওঠে এই সুন্দর পৃথিবীকে চোখ দিয়ে দেখব না আর"

Discussion

Public comments for Daako Amar Naam are available on the discussion page.

View discussion