জানিনা কি করে
তুমি এসে হৃদয়ে
খুলে দিলে সব জানালা
তোমারি উষ্ণ হাতে
তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি
একটু সময় করে কি
নিয়ে যাবে আমাকে
কাটে রাত যায় দিন অপেক্ষায়
দরজা খোলা মনে
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়
কখনো রোদ তুমি কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
কখনো বুঝি তোমায় কখনো বুঝিনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
দ্বিধা ভুলে আসবে তুমি কবে
ধরবে দুটি হাত সব অতীত মুছে যাবে
আশা নিয়ে বেঁচে রব দিন শেষে
সব সুখেরই ঠিকানা হবে আমাদের ঘরে
কাটে রাত যায় দিন অপেক্ষায়
দরজা খোলা মনে
কোন সাগরে মন ডুবে যায়
তীরের দেখা পাবে কি হৃদয়
কখনো রোদ তুমি কখনো জোছনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
কখনো বুঝি তোমায় কখনো বুঝিনা
তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না
Discussion
Public comments for Didha are available on the discussion page.
View discussion