দিন এসেছে এইবার
কিষাণ তোমার ভয় কি আর
শ্রমিক তোমার ভয় কি আর
শক্ত হাতের বজ্র মুঠোয়
ধর হাতুড়ি কাস্তে আর
মার শাবল–হেঁইয়া হো।।
অন্ন তোমার যে লুটেছে
বস্ত্র তোমার যে কেড়েছে
তার দিন শেষ হয়েছে
জেল জুলুম শেষ এবার।।
অন্ধকারের চার দেয়ালে বন্দী কেন আর
শাবল চালা শাবল চালা
জোরসে শাবল মার
শাবল মারো—হেঁইয়ো
জোরসে মারো—হেঁইয়ো
আরও জোরে—হেঁইয়ো
ভেঙ্গে করো চুরমার।।
Discussion
Public comments for Din Eseche Eibar are available on the discussion page.
View discussion