Back to Library
Patriotic

তূর্য নিনাদ বাজাও গর্বে Turja Ninad Bajao Gorbe

Sadhan Sarkar

Turja Ninad Bajao Gorbe lyrics by Sadhan Sarkar (1971). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তূর্য নিনাদ বাজাও গর্বে
হে বীর হে সৈনিক
গর্জে উঠুক তোমার কন্ঠে
দৃপ্ত প্রাণের মন্ত্র হে নির্ভীক।।

অন্তবিহীন অন্ধকার শেষে
নতুন সূর্য আলোর উন্মেষে
ভাঙ্গো শৃঙ্খল মোহ বন্ধন
শাসন শোষণ যন্ত্র বৈদেশিক।।

উৎপীড়িত নির্যাতিত অনন্য দেশ
দুঃখ অশ্রু গ্লানির তোমার নাইকো শেষ।
স্বৈরাচারীর শক্তি বাণ কেড়ে
অবসাদ ভয় ক্লান্তি ঘুম ঝেড়ে
মহাজনতার অগ্রপথিক
জাগাও ধরণী কাঁপাও দিগ্বিদিক।।

Read in Banglish
Turja ninad bajao gorbe He bir he soinik Gorje uthuk tomar konthe Dripto praner montro he nirbhik.. Ontobiheen ondhokar sheshe Notun surjo alor unmeshe Bhango srinkhol moho bondon Shashon shoshon jontro boideshik.. Utpiriton nirjatito ononno desh Dukkho oshru glanir tomar naiko shesh. Swoiracharir shokti ban kere Oboshad bhoy klanti ghum jhere Mohojonotar ogropothik Jagao dhoroni kapao digbidik..

Related songs

More songs you may enjoy.

Patriotic

Raktatilak Lalate Surjo

রক্ততীলক ললাটে সূর্য

Sadhan Sarkar

"রক্ততীলক ললাটে সূর্য, রাজপথ রোশনাই শোনিত অর্য্যে প্রাণের পুষ্প অবিনশ্বরতায়।।"

Patriotic

Amader Nana Mot Nana Dol

আমাদের নানা মত নানা দল

Sadhan Sarkar

"আমাদের নানা মত নানা দল আমাদের নানা পথ নানা ছল মহাপাপ অন্যায় স্বার্থের বন্যায় আমাদের দেশ গেল রসাতল।।"

Inspirational

Nongor Tolo Tolo

নোঙ্গর তোল তোল

Swadhin Bangla Betar Kendra Artists

"নোঙ্গর তোল তোল সময় যে হল হল নোঙ্গর তোল তোল"

Revolutionary

Beriked Beyonate Berajal

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল

Sadhan Sarkar

"ব্যারিকেড বেয়নেট বেড়াজাল পাকে পাকে তড়পায় সমকাল মারীভয় সংশয় ত্রাসে অতিকায় অজগর গ্রাসে"

Resilient

Yuddher Shesh Nai

যুদ্ধের শেষ নাই

Swadhin Bangla Betar Kendra

"যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, ডাক দিয়ে যায় জীবন যুদ্ধ নতুন যুদ্ধ, যুদ্ধের শেষ নাই।।"

Patriotic

Ek Nodi Rokto Periye

এক নদী রক্ত পেরিয়ে

Shahnaz Rahmatullah

"এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না"

Discussion

Public comments for Turja Ninad Bajao Gorbe are available on the discussion page.

View discussion