দিন কাটে যেমন তেমন রাত কাটে না
মন আমার কেমন কেমন ভালো লাগেনা
হায়রে আমার নয়ন ঝরে, ধিকিধিকি অন্তর পোড়ে
কেন বুঝো না, ফিরে এসো না
হে প্রিয়, ফিরে এসো না ।।
ঘুমের ঘরে স্বপ্ন দেখি জেগে দেখি নাই
একা একা নিশি পোহায়
কেমন করে বল আমার পিয়াসা মিঠাই
কোথায় গিয়ে এই জ্বালা জুড়াই
এমন হবে আগে জানলে
তোমায় যেতে দিতাম না
চোখের আড়াল করতাম না ।।
ফুল ফোটে ঝরে যায় পথ চেয়ে রই
মনের কথা কারে আমি কই
আশায় আশায় থেকে আমার ভরে কি গো মন
সাগর নদীর না হলে মিলন
কোকিল ডাকে কুহু কুহু কাছে এসে শুনলে না
রূপের বাহার দেখলে না ।।
Discussion
Public comments for Din Kate Jemon Temon Raat Kate Na are available on the discussion page.
View discussion