দিশেহারা এই হৃদয় আমার
বড় কষ্ট পেয়েছে
বারে বারে এই আমায়
শুধু প্রশ্ন করেছে
কেন যে তোমাকে
জড়ালাম আমার জীবনে
সুখের আশা দিয়ে
শুধু দুঃখ দিয়েছি
অপবাদ দাও আমায়
যেন জ্বলে জ্বলে হারিয়ে যাই
অভিশাপ দাও আমায়
যেন নীরবে ফুরিয়ে যাই
নীরবে…
আশা ছিল সুখী হবো
তোমায় কাছে পেয়ে
সুখী আমি হয়েছি ঠিকই
শুধু তুমি বোঝোনি
ভুল বুঝে ভুল করে
হারাতে চাইনা তোমাকে
বেঁচে থাকার আশা আছে
এখনো তোমাকে ঘিরে
Discussion
Public comments for Dishehara Ei Hridoy Amar are available on the discussion page.
View discussion