দয়াল হরির দয়া বিনে ভববন্ধন কে ঘুচাবে।
হরি জগবন্ধু করুণা সিন্ধু আমায় নি করুণা হবে।
মায়া মোহে বিমোহিত স্ত্রীপুত্র সমাজে ডুবে
অষ্ট পাশের বন্ধন বিধির কলম খণ্ডন আর কে করিবে।
আত্মা দেহেন্দ্ৰিয় যত সবই গেল স্বার্থ লোভে
হরি করলে দয়া এখন বল মানব জনম আর কি দিবে।
হরি অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ গুরুরূপে ভবার্ণবে
না মানি সাধন রাধারমণ বৃথা আসা যাওয়া ভাবে।
Discussion
Public comments for Doyal Horir Doya Bine Bhobobandhan Ke Ghuchabe are available on the discussion page.
View discussion