শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইল কানে Shyamer Bashi Mon Udasi

শ্যামের বাঁশি মন উদাসী কি মধুর শোনাইল কানে
বাজিলো বাঁশি গহিন কাননে।।ধু।।

যমুনা পুলিন ঘাটে বদনাভারে বংশী বটে
বাজিলো বাঁশি জলের ঘাটে বিষম সংকটে;
আমার মন হইয়াছে উন্মাদিনী আর কি প্ৰাণে ধৈৰ্য মানে

নূতন বাঁশের বাঁশি নুতন বয়সের কালশশী
নুতন সুরে বাজায় বাঁশী গহিন কাননে;
আমার মন চলে না গৃহে যাইতে লয়ে চলো শ্যাম যেখানে।

শোন গো ললিতা সই তোমার মরম কই
মনে লয় হইতাম দাসী ঐ রাঙ্গা চরণে;
গোসাই শ্ৰী রাধারমণের আশা পুর্ণ হবে কত দিনে।

বাংলিশ/Banglish

Shyamer bashi mon udasi ki modhur shonailo kane Bajilo bashi gohin kanone..dhu.. Jomuna pulin ghate bodnabhare bongshi bote Bajilo bashi joler ghate bishom songkote; Amar mon hoiyache unmadini ar ki prane dhoirjo mane Nuton basher bashi nuton boyoser kalshoshi Nuton sure bajay bashi gohin kanone; Amar mon chole na grihe jaite loye cholo shyam jekhane. Shono go lolita soi tomar morom koi Mone loy hoitam dasi oi ranga chorone; Gosai shri Radharamoner asha purno hobe koto dine.

Discussion

Public comments for Shyamer Bashi Mon Udasi are available on the discussion page.

View discussion