দয়াল মুর্শিদ গো
এই ভবে নেই
কেউ নেই আমার তুমি বিনে
এই মন জানে সব মন জানে।
দিও দেখা আইসা তুমি
আমারে সংগোপনে।।
মুর্শিদ তুমি পারের কান্ডার
সয়ালের দয়াল
ভক্তগণের মাথার উপর
তুমি মহাপাল
দেখা দিয়া পুরাও বাঞ্চা
আমার নবযৌবনে।।
তুমি দয়াল সত্য সার
তুমি আপনা
সকল কিছু ছেড়ে আমি
করি তোমার সাধনা
তুমিহীন এই পাগলে
থাকবো বলো কেমনে।।
মুর্শিদ আমার জীবন মরন
সকলই আশা
মুর্শিদ নামে এই পাগলে
বেঁধেছি বাসা
সদা তুমি বিরাজিত
আমার স্বয়ং স্বপনে।।
বলে তাই আজ
পাগল নাঈমে
দয়াল নাম জানিয়া মুর্শিদ
ডাকি হরদমে
সদা তুমি থাইকো মুর্শিদ
আমার জীবন মোহনে।।
Discussion
Public comments for Doyal Murshid Go Ei Bhobe Nei are available on the discussion page.
View discussion