Back to Library
Devotional

দয়াল মুর্শিদ, তুমি বিনে কে আছে আমার Doyal Murshid Tumi Bine

Shah Abdul Karim

Read Doyal Murshid Tumi Bine in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

ধরণ
বাউল
Lyrics

দয়াল মুর্শিদ, তুমি বিনে
কে আছে আমার?
তোমার নাম ভরসা করে
অকূলে দিলাম সাঁতার ॥

প্রথম যৌবনকালে
চরণছায়া পাব বলে
আশ্রয় নেই তোমার
ঘটল না পোড়া কপালে
তোমার চরণ সেবিবার ॥

ভবের হাটে মানিক লোটে
বৈতরণী নদীর ঘাটে
বসেছে বাজার
বেচাকেনার ভাও জানি না
বাতি নাই ঘোর অন্ধকার ॥

তুমি যার হয়ে সারথি
আঁধারে দিয়েছ বাতি
ভয় কী আছে তার?
অকূলে কূল দাও গো মুর্শিদ
বলে করিম গুনাগার ॥

Read in Banglish
Doyal murshid, tumi bine ke ache amar? tomar naam bhorsa kore okule dilam satar. prothom joubonkale choronchhaya pabo bole ashroy nei tomar ghotlo na pora kopale tomar choron sebibar. bhober hate manik lote boitoroni nodir ghate boseche bajar bechakhenar bhao jani na bati nai ghor ondhokar. tumi jar hoye sarothi andhare diyecho bati bhoy ki ache tar? okule kul dao go murshid bole Korim gunagar.
ট্যাগসমূহ

Related songs

More songs you may enjoy.

Inspirational

Hara Jinis Phire Pabe

হারা জিনিস ফিরে পাবে

Shah Abdul Karim

"হারা জিনিস ফিরে পাবে একযোগে সব চল রে চল চল রে কৃষাণ চলবে মজুর চল রে সর্বহারার দল"

Philosophical

Manobototter Ki Mahattyo Bojhe Koyjone

মানবতত্ত্বের কী মাহাত্ম্য বোঝে কয়জনে

Shah Abdul Karim

"মানবতত্ত্বের কী মাহাত্ম্য বোঝে কয়জনে মানবতত্ত্ব প্রকাশিল অতি সন্ধানে ॥"

Melancholic

Pran Jwole Mor Biccheder Onole Go Sokhi

প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি

Shah Abdul Karim

"প্রাণ জ্বলে মোর বিচ্ছেদের অনলে গো সখি মনের আগুন নিভে না জল দিলে ॥ কোন দেশে মোর বন্ধু গেল গো সখি আমায় দাও না বলে"

Melancholic

Shono Go Sajoni Bhabi Din-Rojoni

শোনো গো সজনী ভাবি দিন-রজনী

Shah Abdul Karim

"শোনো গো সজনী ভাবি দিন-রজনী মনে তো বোঝে না বন্ধু ছাড়া বিনে প্রাণপাখি কেমনে থাকি ঝরে দুই আঁখি বহে ধারা ॥"

Philosophical

Shunbe Ki Bujhbe Ki Ore Mon Dhundha

শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা

Shah Abdul Karim

"শুনবে কি বুঝবে কি ওরে মন ধুন্ধা? এই দুনিয়া মায়াজালে বান্ধা ॥ কতজন পাগল হইয়া মায়াতে মন মজাইয়া আপনার ধন পরকে দিয়া সার হইয়াছে কান্দা"

Devotional

Sona Bondhua O

সোনা বন্ধুয়া ও

Shah Abdul Karim

"সোনা বন্ধুয়া ও, অপরাধী হলেই আমি যাব কার ধারে তুমি জানো আমার বেদন আর বলিব কারে ॥"

Discussion

Public comments for Doyal Murshid Tumi Bine are available on the discussion page.

View discussion