আমি বেশ,
তোমাকে ঘিরেই আমার দিনের
শুরু থেকে শেষ। (২)
জড়ালে এ কোন মায়াতে আমায়
পড়ে আছে মন তোমারি পাড়ায়,
তোমার মায়ায় ..
লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।
ডুবেছি ভেসেছি সে ভালোবাসতে ভারি
এ দুজনে,
এঁকেছি কত না ছবি যে আমি তোমারই
মনে মনে।
ঘুমই তো আসেনা এখন রাত-বিরেতে
আর একেলা,
নিজেকে হারিয়ে চেয়েছি তোমাকে পেতে
সারাবেলা।
মিশেছো তুমি আমারই রোজনামচায় ..
জড়ালে এ কোন, মায়াতে আমায়
পড়ে আছে মন, তোমারি পাড়ায়,
তোমার মায়ায় ..
লাগে না এ মন আমার অন্য কোথাও
যাবে না ভুলে আমায় দাও কথা দাও,
ডুবে আছি সেই আদর সেই ভাবনাতেই
আমি বেশ,
তোমাকে ঘিরে আমার দিনের
শুরু থেকে শেষ।
Discussion
Public comments for Dube Achi are available on the discussion page.
View discussion