দুগ্গা এলো বাপের ঘরে
এলো বছর পরে রে,
কৈলাসেতে একলা শিবের,
মনটা কেমন করে রে।
এলো আজ কাছের মানুষ
ফিরে নিজেরই ঘরেতে,
উল্লাসেতে মাতলো জীবন
উৎসবেরই তরেতে,
বইলো মনে খুশির লগন
মন লাগে না কাজেতে।
বারো মাসে তেরো পাবন
লেগে থাকে শহরে,
হৃদ মাঝারে, মাদল বাজে
আজ এ খুশির পরবে।
দুগ্গা এলো বাপের ঘরে
এলো বছর পরে রে,
দুগ্গা এলো বাপের ঘরে
এলো বছর পরে রে।
ফুল কাপড়ে, সাজাই মা কে
পরবের এই সাঁঝে,
ঝুমকো দিয়ে সোনাঝুরি
শালুক ফুলেরই সাজে।
শিউলি ফুলের মেঘ মুলুকে
আলতা, সিঁদুর নোলোকে,
আবীর ছুঁলো ঐ রাঙা পায়ে
রঙ বাহারী পলকে।
বইলো মনে খুশির লগন
মন লাগে না কাজেতে ..
বারো মাসে তেরো পাবন
লেগে থাকে শহরে,
হৃদ মাঝারে, মাদল বাজে
আজ এ খুশির পরবে।
দুগ্গা এলো বাপের ঘরে
এলো বছর পরে রে,
দুগ্গা এলো বাপের ঘরে
এলো বছর পরে রে।
Discussion
Public comments for Dugga Pujor Gaan are available on the discussion page.
View discussion