ডাংর্ডা ডিডাং, ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং,
ডারাং, ডাংর্ডা ডিডাং, ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং।
আশ্বিন আসিল
ধরা শিউলি তে সাজিল,
ঢাকেরও বাদ্যিতে সবে
আনন্দে মাতিল।
ডারাং, ডাংর্ডা ডিডাং, ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং ..
তাই শুনি কাশের বনে
লাগিলো যে দোলা,
আকাশে ভাসিল সাদা
মেঘেদেরও ভেলা।
ও মেনকা, ও মেনকা
আয় গো তাড়াতাড়ি,
একটি বছর পরে উমা
আইলো বাপের বাড়ি।
ওই বুঝি মর্ত্যলোকে বাজিল আগমনী
ওই বুঝি মর্ত্যলোকে বাজিল আগমনী,
ঘরেতে আসিলো মাগো দুর্গতিনাশিনী
ঘরেতে আসিলো মাগো দুর্গতিনাশিনী।
ডারাং, ডাংর্ডা ডিডাং, ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং..
আসিল ঘরেতে উমা লয়ে সরস্বতী
গণেশ কার্তিক সনে লক্ষ্মী চপলমতি।
তোমারে আনিব ঘরে এই ছিল বাসনা
সম্মুখে পাইয়া তোমারে কি করি প্রার্থনা।
মাগো, গোলা ভরা ধান দিও
মেধাবী সন্তান দিও,
দিও মাগো কাজ সবার হাতে।
সবারে সুমতি দিও
তোমার কৃপায় রাখিও,
সবার সন্তান দুধে ভাতে।
মাগো, আমার ধর্ম্মেতে যেন
আমার কর্ম্মেতে যেন,
কখনও না আসে কোনও বাধা।
মাগো, আমার ভাষাতে যেন
আমার মাটিতে তোমার,
বন্দনা গাহিতে পারি সদা।
ও মেনকা ও মেনকা
আয় গো তাড়াতাড়ি
একটি বছর পরে উমা আইলো বাপের বাড়ি।
ওই বুঝি মর্ত্যলোকে বাজিল আগমনী
ওই বুঝি মর্ত্যলোকে বাজিল আগমনী,
ঘরেতে আসিলো মাগো দুর্গতিনাশিনী
ঘরেতে আসিলো মাগো দুর্গতিনাশিনী।
ডারাং, ডাংর্ডা ডিডাং, ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং
ডাংর্ডা ডিডাং, ডাংডা ডিডাং
ডাংডা ডিডাং ডাং।
Discussion
Public comments for O Menoka O Menoka are available on the discussion page.
View discussion