দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে—
জাগি হেরিনু তব প্রেমমুখছবি ॥
হেরিনু উষালোকে বিশ্ব তব কোলে,
জাগে তব নয়নে প্রাতে শুভ্র রবি ॥
শুনিনু বনে উপবনে আনন্দগাথা,
আশা হৃদয়ে বহি নিত্য গাহে কবি ॥
Read Dukkhorate Hey Nath Ke Dakile in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1903
দুঃখরাতে, হে নাথ, কে ডাকিলে—
জাগি হেরিনু তব প্রেমমুখছবি ॥
হেরিনু উষালোকে বিশ্ব তব কোলে,
জাগে তব নয়নে প্রাতে শুভ্র রবি ॥
শুনিনু বনে উপবনে আনন্দগাথা,
আশা হৃদয়ে বহি নিত্য গাহে কবি ॥
More songs you may enjoy.
শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে
Rabindranath Tagore
"শুভ্র নব শঙ্খ তব গগন ভরি বাজে, ধ্বনিল শুভজাগরণ-গীত। অরুণরুচি আসনে চরণ তব রাজে, মম হৃদয়কমল বিকশিত॥"
স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে
Rabindranath Tagore
"স্বপন যদি ভাঙিলে রজনীপ্রভাতে পূর্ণ করো হিয়া মঙ্গলকিরণে ॥"
ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়
Rabindranath Tagore
"ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়। তিমিরবিদার উদার অভ্যুদয়, তোমারি হউক জয় ॥"
হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে
Rabindranath Tagore
"হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে, প্রীতিযোগে তাঁর সাথে একাকী ॥"
বিমল আনন্দে জাগো রে
Rabindranath Tagore
"বিমল আনন্দে জাগো রে। মগন হও সুধাসাগরে ॥ হৃদয়-উদয়াচলে দেখো রে চাহি প্রথম পরম জ্যোতিরাগ রে ॥"
আছে দুঃখ, আছে মৃত্যু
Rabindranath Tagore
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"
Discussion
Public comments for Dukkhorate Hey Nath Ke Dakile are available on the discussion page.
View discussion