দূর্গে দূর্গে দূর্গতিনাশিনী
মহিষাসুরমর্দিনী জয় মা দূর্গে,
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
দেবী দূর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
দশভূজা দশ-শস্ত্র-শালিনী
মধুকৈটভ সংহারিনী,
অদ্বিতীয়া তুমি অনন্যা
ভবানী মা দুঃখহারিনী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শুম্ভ-নিশুম্ভ দানব-দলনী
ভক্তি মুক্তি-দায়িনী,
জগ-প্রসবিনী মহাযোগিনী
চণ্ডীকে মা শিবানী।
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
শতগুনে মহা-সরস্বতী
রজোগুণে মহালক্ষ্মী রূপিনী,
তম-গুণে মহাদুর্গা তুমি
তম-গুণে মহাদুর্গা তুমি
মহামায়া গো সনাতনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী,
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
দেবী দুর্গে জগত জননী,
তুমি মা মঙ্গলকারিনী
দুর্গে দুর্গে দুর্গতিনাশিনী
মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে
দেবী দুর্গে জগত জননী
তুমি মা মঙ্গলকারিনী
মহাসরস্বতী, মহালক্ষ্মীরূপিনী
মহাদুর্গা তুমি, প্রণাম নে মা।
Discussion
Public comments for Durge Durge Durgatinashini are available on the discussion page.
View discussion