কেন সর্বনাশের নেশা ধরিয়ে তুমি এলে না যে
মরি লাজে, বুকে বাজে ।
মন লাগে না আর কোনো কাজে ।।
দিন এসে এসে যায় ফিরে ফিরে
চোখ চেয়ে যে থাকে,
মন সারা বেলা সেই পথে পথে
কান পেতে রাখে ।
সব হারানোর পথে নেমে কি
পথটা বা আর সাজে ।।
ঝড় উঠে উঠে যায় থেমে থেমে
কেউ দেখে না তাকে,
বোঝ না তুমি মন কেঁপে ওঠে
তোমারই সে ডাকে
ভুল ভাঙাতে এলে না কেন
এই ভুলের মাঝে ।।
Discussion
Public comments for Keno Sarbonasher Nesha Dhoriye are available on the discussion page.
View discussion