দুটি মন আর নেই দুজনার
রাত বলে আমি সাথী হবো যে
ফাগুনের রাতে আমি
রূপকথা হয়ে কাছে রবো যে।
ফুল বলে রঙে আর ছেও না
পাখি বলে আর গান গেও না
আমাদের মিতালীর মায়াতে
কানে কানে কতো কথা কবো যে।
শুকতারা বলে আমি আছি তো
দিশাহারা হতে আর ভয় কি
পাছে ঘুম ঝরে পড়ে দুচোখে
হাসি মুখে তাই জেগে রবো যে।
Discussion
Public comments for Duti Mon Ar Nei Dujonar are available on the discussion page.
View discussion