যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না Je Bhalobasay Bholay More

Manna Dey

যে ভালোবাসায় ভোলায় মোরে মিছে আশায় ভোলায় না
সেই ত আমার প্রিয়।

যে দুঃখে সুখে দোলায় মোরে কল্পনাতে দোলায় না
সেই ত আমার প্রিয়।

যে সকল ঝড়ের আঘাত থেকে বাঁচায় মোরে আগলে রেখে
প্রদীপ হয়ে নিজেই জ্বলে, আগুন হয়ে জ্বালায় না
সেই ত আমার প্রিয়।

যে আপন হাতের পরশ দিয়ে অশ্রু আমার দেয় মুছিয়ে
মনের মালায় বাঁধে আমায় বনফুলের মালায় না
সেই ত আমার প্রিয়।

বাংলিশ/Banglish

Je bhalobasay bholay more miche ashay bholay na Shei to amar priyo. Je dukkhe sukhe dolay more kolponate dolay na Shei to amar priyo. Je sokol jhorer aghat theke banchay more agle rekhe Prodip hoye nijei jwole, agun hoye jwalay na Shei to amar priyo. Je apon hater porosh diye oshru amar dey muchiye Moner malay bandhe amay bonophuler malay na Shei to amar priyo.

Discussion

Public comments for Je Bhalobasay Bholay More are available on the discussion page.

View discussion