এ কেমন প্রেমরে বন্ধু
প্রেম করিয়া রও দূরে
বিচ্ছেদে রাঙালে আমারে
হায় হায় বিরহে রাঙাইয়া আমারে।।
মনে বেধে কত আশা
দিলাম তোমায় ভালোবাসা
হইলাম আমি কুলনাশা
তুমি যে থাকো দূরে।।
তোমায় আমি ভালোবাসি
তোমার প্রেমে মন উদাসি
করে আমায় চিরদাসি
নাওনা সঙ্গে করে।।
যায় কাটিয়া কত রাতি
আঁধারে একেলা দাসী
তুমি হইয়া আলোর বাঁতি
আইসো শূন্য বাসরে।।
একা দাসি ভাব যৌবনে
থাকিয়া বলো কেমনে
তুমি বিহীন মন গহিন
রাখবে নাঈম কাহারে।।
Discussion
Public comments for E Kemon Premre Bondhu are available on the discussion page.
View discussion