Back to Library
Nocturnal

এ রাতে E Raat-e

Shironamhin

E Raat-e lyrics by Shironamhin (2019). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Release

2019

কণ্ঠশিল্পী
শেখ ইশতিয়াক
ধরণ
আধুনিক
Lyrics

এ রাতে, এমন রাত হবে জানা ছিলোনা
এমন মায়াবী রাতে রাত আসে শুধু নেমে
এ কথা এমন কেউ কখনো
ভেবে যায় রাতের আকাশ এখনো
দিন কেটে যাবে কুহকী রাতের প্রেমে….
এই গল্পে ভরা রাতে কিছু স্বপ্ন মাখা নীল নীল হাতে
বেপরোয়া কিছু উচ্ছ্বাস, কিছু শংকায় ভরা তারাজ্বলা রাতে
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোস্টার বুকে
রাত জাগা শহরে
ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায়
প্রিয়তম স্বপ্নের ওপারে…

বর্ণমালার মতো জমা অভিমান
বিপন্ন হয়, মায়াবী চাঁদের গান
তারার আলোয় বর্নহীন ঝিলমিল
চাইলেই উড়ে যেতে পারে
মুক্ত ডানার যতো চিল।

গল্পের এই রাতে, হৃদয়ের খুব কাছে
ঝড় এসে থেমে যাক
রূপকথা হবে ইতিহাস,
হেরে যাওয়া আকাশে মেঘফুল ফুটে থাক।
নির্ঘুম কিছু ল্যাম্পপোস্ট, কিছু পোষ্টার বুকে
রাত জাগা শহরে
ভেঙে যায় কিছু সয়ে যায়, কিছু ক্ষয়ে যায়
প্রিয়তম হৃদয়ের ওপারে

Read in Banglish
E raate, emon raat hobe jana chhilo na Emon mayabi raate raat ase shudhu neme E kotha emon keu kokhono Bhebe jay raater akash ekhono Din kete jabe kuhoki raater preme… Ei golpe bhora raate kichhu shopno makha neel neel haate Beporoa kichhu uchchhash, kichhu shonkay bhora tarajwala raate Nirghum kichhu lamppost, kichhu poster buke Raat jaga shohore Bhenge jay kichhu shoye jay, kichhu khoye jay Priyotomo shopner opare… Bornomalar moto joma obhiman Biponno hoy, mayabi chander gaan Tarar aloy bhornohin jhilmil Chailei ure jete pare Mukto danar joto chil. Golper ei raate, hridoyer khub kachhe Jhor eshe theme jak Rupkotha hobe itihash, Here jawa akashe meghful phute thak. Nirghum kichhu lamppost, kichhu poster buke Raat jaga shohore Bhenge jay kichhu shoye jay, kichhu khoye jay Priyotomo hridoyer opare

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Cafeteria

ক্যাফেটেরিয়া

Shironamhin

"পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি পড়ন্ত বিকেল, ক্যাফেটেরিয়া উঁকি দিয়ে দেখি"

Philosophical

Kichu Kotha

কিছু কথা

Shironamhin

"কিছু কথা স্তব্ধ, কিছু বোকা শব্দ কিছু কথা কখনো হারিয়ে যায়। উদাস কিছু দুপুর, কিছু ভেঙ্গে যাওয়া সুর কিছু সাদা প্রশ্ন আমায় ভাবায়।"

Melancholic

Priyotoma

প্রিয়তমা

Shironamhin

"প্রিয়তমা, চোখে চোখ রেখে কথা হোক নিরবে কিছু কথা এভাবেই নির্বাক একান্তে নিবিড়ে"

Melancholic

Ruposhi Nogor

রূপসী নগর

Shironamhin

"আবার হবে দেখা, তোমাদের এই অচিন নগরে সহসা ধূসর ধুলোর ভীড়ে অচেনা রূপসী নগরে……"

Patriotic

Bangladesh

বাংলাদেশ

Shironamhin

"যখন কিশোরীর হাতে সূতোয় বোনা সবুজ গ্রাম, যখন রং তুলিতে আঁকা বাংলার মুখ অবিরাম, যখন গান এখানেই শুধু শরতের রং এ হয় শেষ, সেই শুভ্র কাঁশফুল ঘিরে দেখে যাই সবুজের দেশ"

Melancholic

Bhoboghure Jhor

ভবঘুরে ঝড়

Shironamhin

"চৌরাস্তার উঁচু ল্যাম্পপোস্ট ছাড়িয়ে, নিঃশ্বাস নিয়ে একটু দাঁড়িয়ে চারিপাশে বিমূর্ত রেখায়, আমি, ভবঘুরে ঝড়, তোমাদের খুব কাছে"

Discussion

Public comments for E Raat-e are available on the discussion page.

View discussion