এ সখি হামারি দুখের নাহি ওর।
এ ভরা বাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।
ঝঞঝা ঘন গরজন্তি সন্ততি
ভুবন ভরি বরিখিন্তিয়া।
কান্ত পাহুন কাম দারুণ
সঘনে খর শর হন্তিয়া।
কুলিশ শত শত পাত-মোদিত
মূর নাচত মাতিয়া।
মত্ত দাদুরী ডাকে ডাহুকী
ফাটি যাওত ছাতিয়া।
তিমির ভরি ভরি ঘোর যামিনী
থির বিজুরি পাঁতিয়া।
বিদ্যাপতি কহ কৈছে গোঙায়বি
হরি বিনে দিন রাতিয়া।
Discussion
Public comments for E Sokhi Hamari Dukher Nahi Or are available on the discussion page.
View discussion