এইদিকে এসো তুমি
এখানে বসো আবার
হাত দিয়ে চোখ ঢেকে
ভাবছো কী বল এবার
একবার বলো তুমি কেমন আছো?
হারিয়ে সব আমি সবচেয়ে ধনী
অবশিষ্ট সব আজ তোমারই
আকাশটা কেন যে নীল
সবই যখন তোমরাই বোঝ!
এর পরের লাইনে আমি
কী লিখব তোমরাই বলো
হারিয়ে সব আমি সবচেয়ে ধনী
অবশিষ্ট সব আজ তোমারই
প্রশ্ন থাকে কী পেলাম
কেন কী মনে হয় আমার এই গান?
Discussion
Public comments for Ei Gaan are available on the discussion page.
View discussion