আরও একটা দিন
আরও একটা রাত
যেভাবে সময় কাটার কথা কাটছে
আমার রক্ত ঝরছে
হয়তো তুমিও দেখছো আমাকে
আমাকে এখন কি ভীষণ করুণ দেখাচ্ছে?
আরও একটা জীবন পেলেও আমি
এভাবেই থাকব এভাবেই ভেসে যাব
আমার স্বপ্ন ভাঙ্গছে
তুমি দেখে দেখে কাঁদবে জানি
কিন্তু আমার আর কী করার আছে বলো?
আমি আমার ছায়ার বাইরে
যাই কী করে তুমি বলো?
Discussion
Public comments for Korun are available on the discussion page.
View discussion