এই যে দেহতরী কে করিল সুগঠন
মেস্তরিরে চিনিলায় নারে মন।।
ঐ যে নাওয়ের আছে জোড়া জোড়ায় জোড়ায়
গিলটি মারা
কে করিল গঠন।।
লোহা ছাড়া তক্তা মারা, কিবা শোভা পাটাতন।।
এই যে নাওয়ের ষোল্লতালা
খুল্লায় নারে ও মন ভোলা ঘুমে অচেতন।।
তালা খুলবে যখন দেখবে তখন
মোহর মারা আছে ধন।।
একবার খুলে দেখা রে নয়ন।
রাধারমণ বলে দিল কালা তোর
জন্ম হইল অকারণ।
Discussion
Public comments for Ei Je Dehotori Ke Korilo Sugothon are available on the discussion page.
View discussion