উপায় বল রে বেভুলার মন, ভবসমদুর তরিবার।।
মায়াতে মগন হইয়া অসারকে জানিছ সার,
গুরুভক্তি নাই অন্তরে, স্ত্রীপুত্রের হইছে বেগার।
ভাঙ্গা নাও সওয়ারী মনা, মস্তুল কইলাম সার,
‘অজাপারে’ সাধন কৈলে নামের গুণে হবে পার।
বাউল রাধারমণ বলে গুরুর চরণ কর সার
গুরুর চরণ সাধন কইলে ডঙ্কা মারি হবে পার।
Discussion
Public comments for Upay Bolo Re Bebhular Mon are available on the discussion page.
View discussion