ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ?
তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ?
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই
তুমি হাকিম হইয়া হুকুম কর
পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর
ওঝা হইয়া ঝাড়
তুমি হাকিম হইয়া হুকুম কর
পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর
ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার
তুমি বাঁচাও তুমি মার
তুমি বিনে কেহ নাই
আল্লাহ তুমি বিনে কেহ নাই।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই
আমি কেবল আল্লাহ তোমায় চাই।
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া,
এত যত্নে গড়াইয়াছেন সাঁই।
এই যে দুনিয়া
Discussion
Public comments for Ei Je Dunia are available on the discussion page.
View discussion