এই কোলাহল; এই লোকালয়
এত প্রিয়জন; কেউ কারো নয়।
জেনে রেখো শুধু…
জীবনের ডাইরীতে
অদৃশ্য কালিতে
একটি সত্য আছে লিখা,
মানুষ বড় একা…
কত ব্যস্ততায়; নিজেকে জড়ালে
কত প্রয়োজনে; নিজেকে বিলালে।
একবার ভেবে দেখ শুধু…
পাওয়ার হিসাবে তুমি
কতটুকু পেলে…
তোমার সাজানো পৃথিবী জুড়ে
তোমার আপন সুখ, আপন ক্ষত
এখানে তুমি বড় একা
সাগরে নিঃসঙ্গ দ্বীপের মত…
Discussion
Public comments for Ei Kolahol Ei Lokaloy are available on the discussion page.
View discussion