মাঝে মাঝে এ বুক ভেঙে যায়
অভিমানে তুমি কত অসহায়
কত কি ভেবে ছিলাম এই জীবন নিয়ে
কত স্বপ্ন দেখেছি ভালবাসা নিয়ে।
শুধু শুধু জীবনের অনেকটা সময়
শুধু শুধু করেছি নষ্ট আমি।
মানুষ হয়েও আমি চিনতে পারিনি মানুষ
ভালবাসি বলে মিথ্যে আমায় রেখেছে বেহুস
আমি অবেলায় কখনো চাঁদকে খুঁজিনি
আমি অচেনায় কখনো প্রশ্ন রাখিনি।
এই জীবন ছেড়ে চলে যাবো দুরে কোথাও
এখন জীবন যা থাকবে ঠিক তখনো
এই জীবন আমাকে শান্তি দিলোনা
বিশ্বাসে এই মন সুখতো পেলনা।
শুধু শুধু জীবনের অনেকটা সময়
শুধু শুধু করেছি নষ্ট আমি।
Discussion
Public comments for Majhe Majhe E Buk Bhenge Jay are available on the discussion page.
View discussion