এই মন তোমাকে দিলাম
এই প্রেম তোমাকে দিলাম ।
তুমি চোখের আড়াল হও
কাছে কিবা দূরে রও
মনে রেখো আমিও ছিলাম ।।
বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো না গো আমারই ছবি,
তুমি ভুলো না আমারই নাম ।।
ভালোবেসে আমি বার বার
তোমারি ও মনে হারাবো
এই জীবনে আমি যে তোমার
মরণেও তোমারই হব,
আমি মিনতি করে গেলাম ।।
Discussion
Public comments for Ei Mon Tomake Dilam are available on the discussion page.
View discussion