যেজন ভালোবাসে সেতো কাছে ডাকবেই Je Jon Bhalobashe Seto Kache Dakbei

যেজন ভালোবাসে সেতো কাছে ডাকবেই
সুখে দুখে অনুরাগে পাশে পাশে থাকবেই ।

কতটুকু পাওয়া হলো
করি না হিসাব
কি হবে হিসাব করে
হয়ে গেলে ভাব
যে মন স্বপ্ন দেখে
ভালোবাসা বুকে রাখে
সে তো ছবি আকবেই ।।

মিলন বিরহ নেই
প্রেমিক জনে
হারাবার কিছু নেই
প্রেমিক মনে
যে চোখ ছন্দ পেল
ভালোবেসে অন্ধ হলো
সে তো মনে রাখবেই ।।

বাংলিশ/Banglish

Je jon bhalobashe seto kache dakbei Sukhe dukhe onurage pashe pashe thakbei. Kototuku paowa holo Kori na hisab Ki hobe hisab kore Hoye gele bhab Je mon shopno dekhe Bhalobasha buke rakhe Se to chhobi akbei. Milon biroho nei Premik jone Harabar kichhu nei Premik mone Je chokh chhondo pelo Bhalobese ondho holo Se to mone rakhbei.

Discussion

Public comments for Je Jon Bhalobashe Seto Kache Dakbei are available on the discussion page.

View discussion