এই পুণ্য প্রভাতে আলোয় ভরেছে প্রাণ Ei Punno Probhate Aloy Bhoreche Pran

এই পুণ্য প্রভাতে আলোয় ভরেছে প্রাণ
প্রভু তোমারই নামে প্রভু তোমারই নামে,
পাখীর কণ্ঠে জেগেছে নতুন গান।
তোমারই নামে প্রভু তোমারই নামে।

পূরব গগনে খুলেছে স্বর্ণদ্বার
প্রভু তোমারই নামে,
ঘুচিল দ্বন্দ্ব মুছিল অন্ধকার
প্রভু তোমারই নামে।

ফুলেরা পবনে সুরভি করিল দান
প্রভু তোমারই নামে,
বিমল আনন্দে হৃদয় পূর্ণ হোক
প্রভু তোমারই নামে,
গরব বিলাস যত ধূলিতে চূর্ণ হোক
প্রভু তোমারই নামে।

জীবন তটিনী যেন জাগালো গো কলতান
প্রভু তোমারই নামে প্রভু তোমারই নামে।

বাংলিশ/Banglish

Ei punno probhate aloy bhoreche pran Probhu tomari name probhu tomari name, Pakhir konthe jegeche notun gaan. Tomari name probhu tomari name. Purobo gogone khuleche swornodwar Probhu tomari name, Ghuchilo dwondo muchilo ondhokar Probhu tomari name. Phulera pobone surobhi korilo dan Probhu tomari name, Bimolo anonde hridoy purno hok Probhu tomari name, Gorobo bilash joto dhulite churno hok Probhu tomari name. Jibon totini jeno jagalo go kolotan Probhu tomari name probhu tomari name.

Discussion

Public comments for Ei Punno Probhate Aloy Bhoreche Pran are available on the discussion page.

View discussion