Back to Library
Romantic

মহুল ফুলে জমেছে মৌ Mahul Phule Jomeche Mou

Shyamal Mitra

Mahul Phule Jomeche Mou lyrics by Shyamal Mitra (1954). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

1954

কণ্ঠশিল্পী
শ্যামল মিত্র
ধরণ
আধুনিক
Lyrics

মহুল ফুলে জমেছে মৌ–
হিজল গাঙে ডাহুক ডাকে
ওগো কালো বৌ কোথায় তুমি যাও
ঝিকিমিকি ঝাউয়ের ফাঁকে
বাদামী রোদ ঝলকে
দোপাটিতে খোঁপাটি সাজাও।

ঝর ঝর কৃষ্ণচূড়া ছায়া ছড়ালো
লাজুক চোখে নীলাকাশ মায়া ভরালো
কেন আলতা রাঙা আলতো চলাতে
নূপুর বাজাও।

পলাশ বনে মৌমাছি ঐ এলো।
গুঞ্জন করে—
আমার মনের কিছু কথা সুরের দোলায় যেন
হৃদয় দিল ভরে।
তবে কি সেই পরদেশী ফিরে এল না
তারে কি হায় আঁখি তোমার ফিরে পেল না
কেন সেই সে বধুর মধুর স্বপনে
পরাণ সাজাও।

Read in Banglish
Mahul phule jomeche mou— Hijol gange dahuk dake Ogo kalo bou kothay tumi jao Jhikimiki jhouer phake Badami rod jholoke Dopatite khopati sajao. Jhor jhor krishnochura chaya choralo Lajuk chokhe nilakash maya bhoralo Keno alta ranga alto cholate Nupur bajao. Polash bone moumachi oi elo. Gunjon kore— Amar moner kichu kotha surer dolay jeno Hridoy dilo bhore. Tobe ki sei pordeshi phire elo na Tare ki hay ankhi tomar phire pelo na Keno sei se bodhur modhur swopone Poran sajao.

Related songs

More songs you may enjoy.

Romantic

Sarabela Aji Ke Dake

সারাবেলা আজি কে ডাকে

Shyamal Mitra

"সারাবেলা আজি কে ডাকে বাঁশরীর সুরে মন রাখে থমকি চমকি গরবী করবী আমার পথে কেন ঝরে থাকে ।।"

Melancholic

Jodi Dako Epar Hote

যদি ডাকো এপার হতে

Shyamal Mitra

"যদি ডাকো এপার হতে এই আমি আর ফিরবো না, আমার খেয়া তোমার কূলে আর কখনো ভিড়বে না ।।"

Romantic

Nam Rekhechi Banalata Jakhon Dekhechi

নাম রেখেছি বনলতা যখন দেখেছি

Shyamal Mitra

"নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুন্ঠীতা দ্বিধা থরথর মনেই তাইনা এসেছি।।"

Melancholic

Tarar Chokhe Ghum Nemeche

তারার চোখে ঘুম নেমেছে

Shyamal Mitra

"তারার চোখে ঘুম নেমেছে রাতও ঘুমায় ঐ খুঁজি তোমায় চাঁদ যে শুধায় হায় গো তুমি কই।"

Melancholic

Tomari Poth Pane Chahi

তোমারই পথ পানে চাহি

Shyamal Mitra

"তোমারই পথ পানে চাহি আমারই পাখি গান গায় শিশির নীরে অবগাহি কানন পথ ফুলে ছায়।।"

Romantic

Tumi Bare Bare Shudhu Chao Je Janite Ogo

তুমি বারে বারে শুধু চাও যে জানিতে ওগো

Shyamal Mitra

"তুমি বারে বারে শুধু চাও যে জানিতে ওগো। কেন যে তোমায় এত আমি ভালবেসেছি"

Discussion

Public comments for Mahul Phule Jomeche Mou are available on the discussion page.

View discussion