এই রূপালী রাত তারার মেলায়
উঁকি দেয়া মেঘের ভেলায়
উদাসী মন শুধু হারায় (মন)
প্রয়োজন অনুভবের অপার
নিবিড় এক বাঁধনের বন্যায়
ফিরে আসে আমারই আশায়
কতদিন দেখেনি দু’চোখ
নির্ঘুম চোখ
বন্ধু তোমায়
তুমি কি এমন সময়
তাকিয়ে আকাশ
ভাবছ আমায়
এই রাত এমন রাত
এখানেই সব বলা যায়
খুলে দাও মনের দ্বার
দেখো আছি পাশে তোমার
ভালো লাগা সব নিয়ে
সাদা মেঘ উড়ে যায়
তুমি পাবে ছোঁয়া তার
পাঠালাম যা তোমায়
মায়াময় এই রাতে
শিস দিয়ে যায় যা হাওয়া
তোমারই জন্য গান
তোমাতেই পৃথিবী পাওয়া
জল জোসনার মাঝে
ভালো লাগা ছড়ালাম
অনুরণে থেকে যাবে
তোমারই ভাবনায়
Discussion
Public comments for Ei Rupali Raat Tarar Melay are available on the discussion page.
View discussion