এক নদী রক্ত পেরিয়ে
বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা
তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না।
না না না শোধ হবে না।
মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে
সাত কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা
সে দানের মহিমা কোনো দিন ম্লান হবে না।
না না না ম্লান হবে না।
হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না
বড় বড় লোকেদের ভিড়ে, জ্ঞানী আর গুণীদের আসরে
তোমাদের কথা কেউ কবে না।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না।
থাক ওরা পড়ে থাক ইতিহাস নিয়ে
জীবনের দীনতা হীনতা নিয়ে
তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে
মাঠে মাঠে কিষাণের মুখে, ঘরে ঘরে কিষাণীর বুকে
স্মৃতি বেদনার আঁখি নীড়ে।
তবু হে বিজয়ী বীর মুক্তিসেনা
তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না।
Discussion
Public comments for Ek Nodi Rokto Periye are available on the discussion page.
View discussion