প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ
জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ
বাংলাদেশ বাংলাদেশ।
আমার আঙিনায় ছড়ানো বিছানো
সোনা সোনা ধুলি কণা
মাটির মমতায় ঘাস ফসলে
সবুজের আল্পনা
আমার তাতেই হয়েছে স্বপ্নের বীজ বোনা।
অরূপ জোসনায় সাজানো রাঙানো
ঝিলি মিলি চাঁদ দোলে
নিবিড় বন ছায় পিউ পাপিয়ায়
হৃদয়ের দ্বার খোলে
আমার তাতেই রেখেছি শান্তির দীপ জ্বেলে।
Discussion
Public comments for Prothom Bangladesh Amar Shesh Bangladesh are available on the discussion page.
View discussion