এক পিরিতে ব্যাথা দেয়
আরেক পিরিতে মিলন হয়
ও ভাই- পিরিতি তো
মুখের কথা নয়।।
সে যে বন্ধু জীবন সাথি
কেমনে ভূলি মধুময় স্মৃতি
প্রেম আন্ধারে দিয়া বাঁতি
এখন নাহি লাগে ভয়।।
প্রেম খেলায় সুজন পেলে
গোপনে প্রেম খেলা খেলে
আমায় এখন দূরে ফেলে
প্রাণবন্ধু বৈদেশে রয়।।
বিচ্ছেদ জ্বালা মনে ভরা
বাঁচিবনা তারে ছাড়া
এতো দুঃখ কষ্ট বলো
কার প্রাণেতে সয়।।
মনে আমার বিষম ব্যাথা
কার কাছে কই মনের কথা
Deykh ese Mohonita
যদি নাঈমের মরন হয়।।
Discussion
Public comments for Ek Pirite Byatha Dey Arek Pirite Milon Hoy are available on the discussion page.
View discussion