ত্রি সিমান্ত যায়রে দেখা
আরেক সিমান্ত কানাছে
রঙের গায়ে রঙের বির্ছা আছে।।
রঙের বির্ছার এক সিমান্তে
দোনা বেড়া পাহাড়া দিতে
বেড়া মেলাইয়া যায় মুনিয়া
শখের নাচে।।
বির্ছাতে ঐ রুপন টালা
ষোড়শ দোনা রইছে মুলা
সাধের মৃত্তিকা তারে
ধরে রেখেছে।।
মুনিয়ারে ঐ হজম করে
বির্ছা গহিনের আঁকারে
বেড়া সরাইয়া তারে
দেখতে পেয়েছে।।
নাঈম কয় সেই মূলার বির্ছায়
হজম বরকি বড় দেখা যায়
ত্রি দিকে মোড়ানো বেড়ায়
একদিকে দরজা দিছে।।
Discussion
Public comments for Tri Simanto Jayre Dekha are available on the discussion page.
View discussion